1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পার্কিং কই’ অ্যাপে গাড়িচালকদের জন্য সুবিধা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
স্বাস্থ্যবিধির বালাই নেই। ঢাকায় এখন ঈদের কেনাকাটার ভিড়।

গাড়িচালকদের জন্য বিশেষ অফার আনল দেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘পার্কিং কই’। এটি গাড়ি রাখার জায়গা খোঁজার একটি উদ্যোগ। এটি চালকদের অব্যবহৃত পার্কিং খুঁজে পেতে সাহায্য করে এবং এর মাধ্যমে বাড়ির মালিকেরা পার্কিং ভাড়া দিতে পারেন। নতুন অফারে অ্যাপটির মাধ্যমে সিএনজি, এলপিজি এবং অকটেন-পেট্রল রিফিলে ক্যাশব্যাক সুবিধা পাবেন গাড়িচালকেরা।
ঢাকার যেকোনো পেট্রল পাম্প থেকে রিফিল করে পার্কিং কই অ্যাপে রিসিট হালনাগাদ করলে অ্যাপে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এ ক্যাশব্যাক দিয়ে ঘণ্টা কিংবা মাসিক পার্কিং, গাড়ি কিংবা বাইকের সার্ভিসিং, ইনস্যুরেন্স বা যন্ত্রাংশ কেনা যাবে।
পার্কিং কইয়ের প্রধান নির্বাহী রাফাত রহমান বলেন, রাজধানী ঢাকার ব্যস্ততম সড়কগুলোর পাশেই অনেকে গাড়ি পার্ক করে রাখেন। যত্রতত্র গাড়ি পার্কিংয়ে যানজটসহ পথচারীদের নানা সমস্যা সৃষ্টি হয়। নিরাপদ পার্কিংয়ের জায়গা খুঁজে দিতে কাজ করছে পার্কিং কই নামের উদ্যোগটি। মাসিক কিংবা ঘণ্টাভিত্তিক পার্কিং সুবিধা দিয়ে ডিজিটাল উপায়ে সমস্যার সমাধান করছে পার্কিং কইয়ের উদ্যোক্তারা।
২০১৮ সালের গ্রামীণফোন অ্যাকসেলেরেটর নামের বিশেষ কর্মসূচিতে স্টার্টআপ হিসেবে উঠে আসে পার্কিং কই। বর্তমানে এ উদ্যোগকে আরও সামনে এগিয়ে নিতে কাজ করছেন উদ্যোক্তারা। পার্কিং কই অ্যান্ড্রয়েড অ্যাপটি ৮০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। ঢাকায় ১০টি এবং চট্টগ্রামে ৫টির ওপর হাবিং পার্কিং নিয়ে কাজ করছে। বর্তমানে ঘণ্টাপ্রতি ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত লোকেশন ভাড়া পাওয়া যায় অ্যাপে। এ ছাড়া বাসার সামনের খালি জায়গা, গ্যারেজ, বাগান ইত্যাদি পার্কিং সেবা দিয়ে আয় করার সুযোগও রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT