1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

শাহরুখ খানের সবচেয়ে প্রিয় গাড়ি ১২ কোটি রূপির বুগাটি ভেরন

বিনোদন রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

বলিউডের অন্যতম সফল ব্যক্তিত্ব বলিউড বাদশা শাহরুখ খান। শুধু বলিউড নয়, সুনাম তার বিশ্বজোড়া। দেশে দেশে ছড়িয়ে আছে তার কোটি কোটি ভক্তও।
সম্প্রতি তার জন্মদিনে দুবাইয়ের বিখ্যাত বহুতল ভবন বুর্জ খলিফা রঙিন হয়ে উঠেছিলো বাহারি আলোয়।
ব্যক্তিজীবনে দারুণ সৌখিন শাহরুখ৷ নিজ শহর মুম্বাইসহ দুবাই এবং লন্ডনে রয়েছে তার বিলাসবহুল বাড়ি ও সম্পত্তি।
আর গাড়ির প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে বলিউডের কিং খানের। তার প্রিয় গাড়ি বুগাটি ভেরন। ফ্রান্সের বিখ্যাত ব্র‍্যান্ডের এ গাড়িটি প্রতি ঘণ্টায় ৪০০ কি.মি. গতিতে ছুটতে পারে। এই গাড়িটি নতুন করে আর তৈরি করছে না নির্মাতা প্রতিষ্ঠান বুগাটি।
জানা গেছে এই গাড়িটি শাহরুখ কিনেছিলেন ১২ কোটি রুপিতে। বেশিরভাগ সময় তিনি এই গাড়িটিই ব্যবহার করেন।
প্রসঙ্গত, দীর্ঘ বিরতি শেষে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। সম্প্রতি আরও একটি খবর থেকে জানা যায়, বলিউডে প্রথমবারের মতো আমির খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন তিনি। আমির অভিনীত ‘লাল সিং চাড্ডায়’ অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT