1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

সরিষামুড়ি ইউপি চেয়ারম্যানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক-শ্রমিকরা।

আজ (শনিবার) সকাল ১০টায় বরগুনা টাউন হল চত্বরে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে তারা। এ ধর্মঘটের কারণে বরগুনায় সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য যানবাহন যথারীতি চলছে।

গতকাল (শুক্রবার) বিকালে বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এক বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে সরিষামুড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারের উপর এ হামলা হয়। দুর্বৃত্তদের কোপে বরগুনা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসানকে কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পা এবং ডান হাতের রগ কেটে দিয়েছে বলে বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক মেহেদি হাসান জানিয়েছেন। তাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা করার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল নেওয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে সকালে বরগুনা শহরে বিক্ষোভ মিছিল করেন তারা পরিবহন মালিক-শ্রমিকরা। মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন তারা। বক্তারা বলেন, যতক্ষণে আসামিদেরকে গ্রেপ্তার না করা হবে ততদিন এ আন্দোলন চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT