1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিএনপি নেতারা কি পদ্মাসেতুর নিচ দিয়ে যাবেন : ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

বিএনপি পদ্মাসেতু নিয়ে সমালোচনায় মুখর থাকলেও, সেতু দৃশ্যমান হওয়ার পরও তাদের নীরবতা নিয়ে জাতির প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার তথ্যমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণের শুরুতে বিএনপি চেয়ারপারসন জনগণের উদ্দেশে বলেছিলেন, আওয়ামী লীগ এ সেতু করতে পারবে না।
আর করতে পারলেও কেউ এ সেতু দিয়ে যাবেন না।
তাই এখন জনগণের প্রশ্ন, বিএনপির নেতারা কি সেতুর ওপর দিয়ে যাবেন, নাকি নিচ দিয়ে?
ড. হাছান মাহমুদ বলেন, জনগণের স্বপ্নের পদ্মা সেতু প্রায় সম্পন্ন হওয়ায় দেশের মানুষ উল্লসিত। কিন্তু বিএনপিসহ যেসব ব্যক্তি-প্রতিষ্ঠান পদ্মা সেতু নিয়ে বিভিন্ন সময়ে সভা-সেমিনারে নানা অভিযোগ তুলেছিল, তারা কী এখন আশাহত হয়েছে, নাকি লজ্জা পেয়েছে—জনগণ এমন প্রশ্ন তুলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT