1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু করছে বিমান

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

প্রথমবারের মতো চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৭ মার্চ থেকে সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। সোমবার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিমান।
বিমান জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ মার্চ বন্দর নগরী চট্টগ্রাম থেকে সিলেটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা শুরু হবে। যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়াদির কথা বিবেচনায় এই রুটে ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা ২১টি। এরমধ্যে ১৬ টি নিজস্ব এবং ৫টি লিজ। নিজস্ব ১৬টির মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৩৭, এবং ৪টি ড্যাশ-৮ উড়োজাহাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT