1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দেশেই তৈরি হবে সাশ্রয়ী গাড়ি, নীতিমালা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

‘অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা, ২০২১’-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যে নীতিমালার ফলে দেশেই তৈরি হবে সাশ্রয়ী মূল্যের গাড়ি। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালা অনুমোদিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের ব্যক্তিগত প্রয়োজনে এ শিল্পের উন্নয়ন করা দরকার। যে পরিমাণে চলাচল বেড়েছে, কাজকর্ম হচ্ছে তাতে আমরা শুধু গাড়ি আমদানিই করব তা নয়, সেজন্য নিজেদেরও কিছু উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। ’ সচিব বলেন, ‘ইতিমধ্যে আমাদের জাপানিজ অ্যাম্বাসাডর এ রকম একটি প্রস্তাব দিয়ে গেছেন, আমার সঙ্গেও কথা বলেছেন। জাপানের একটি বিখ্যাত কোম্পানি দেশে গাড়ি উৎপাদন করতে চায়। ’ নীতিমালার উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, এর উদ্দেশ্য অটোমোবাইল, অটো যন্ত্রসমূহ উৎপাদন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দক্ষতা অর্জন করে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে দেশি শিল্পকে বিকশিত করা। স্থানীয় অটোমোবাইল উৎপাদনের সঙ্গে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সহযোগিতা ও যৌথ বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা, যাতে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে গাড়ি উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়। সাশ্রয়ী মূল্যের গাড়ি তৈরির জন্য দেশেই অটোমোবাইলের যন্ত্রাংশ বা পার্টস তৈরির বিষয়টিও নীতিমালায় রাখা হয়েছে বলে তিনি জানান। মন্ত্রিপরিষদ বৈঠকে ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT