1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

‘নেদারল্যান্ডসের সমুদ্র অর্থনীতির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ’

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ব্লু ইকোনমি এবং সার্কুলার ইকোনমিতে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার বিপুল সুযোগ আছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এসব বিষয়ে কিভাবে দুই দেশ একত্রে কাজ করতে পারে তা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করা যেতে পারে। গতকাল রাজধানী লা মেরিডিয়ান হোটেলে পঞ্চম আন্তর্জাতিক অন্তর্ভুক্তিমূলক ব্যবসা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এবং নেদারল্যান্ডসের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এসএনভি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এবারের এক্সক্লুসিভ বিজনেস কনফারেন্সের থিম হলো, ‘দারিদ্র্য মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগ।’ ডিবিসিসিআইয়ের সভাপতি আনোয়ার শওকাত আফসারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিযোগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, শিল্প ও বিজ্ঞানের জগতে ডাচদের অবস্থান কিংবদন্তি। বিশেষ করে তথ্য-প্রযুক্তি ও সামুদ্রিক গবেষণায় তাদের অংশীদারত্ব আমাদের সমুদ্রসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, নেদারল্যান্ডস এবং নেদারল্যান্ডসের মানুষ এনভায়রনমেন্ট, সোশ্যাল এবং গভর্ন্যান্স মডেলের অগ্রদূত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT