1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

রেলওয়ে স্ল্যাবের উচ্চতায় গরমিল : আবারো সংশোধন হচ্ছে পদ্মা সেতুর রেলপথের নকশা

শামীম রাহমান
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

দ্বিতল পদ্মা সেতুর ভেতর দিয়ে চলবে ট্রেন। এজন্য স্প্যানের ভেতরে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসিয়ে তৈরি করা হয়েছে ট্রেন চলার গতিপথ। এসব স্ল্যাবের ওপর বসানো হবে পাথরবিহীন ব্রড গেজ রেলপথ। মূল পদ্মা সেতুতে রেলপথ বসানোর কাজ মাস খানেক আগে উদ্বোধন করেছেন রেলমন্ত্রী। তবে এখনো কাজটি শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)। বিপত্তি বেঁধেছে রেলওয়ে স্ল্যাবের উচ্চতা নিয়ে। রেলপথ বসানোর জন্য প্রয়োজন হয় সমতল জায়গা। কিন্তু পদ্মা সেতুতে যেসব রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে, সেগুলোর উচ্চতা কোথাও কোথাও রেলপথের জন্য নির্ধারিত নকশার চেয়ে বেশি হয়ে গিয়েছে। বিদ্যমান নকশায় সেতুতে রেলপথ বসালে তা সমতল হবে না। কাজ শুরুর আগে জরিপ করতে গিয়ে বিষয়টি ধরা পড়েছে। বর্তমানে পদ্মা সেতুর জন্য করা রেলপথের নকশায় সংশোধন করা হচ্ছে।
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে নকশা সংশোধনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২০ সালে সেতুর রেল সংযোগ প্রকল্পের সঙ্গে সড়কপথের নকশা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সে সময় মাওয়া প্রান্তের রেলওয়ে ভায়াডাক্টের কাজ করতে গিয়ে দেখা যায় নিচের সড়কের তুলনায় ওপরের রেলপথের উচ্চতা প্রয়োজনের তুলনায় কম। সেক্ষেত্রে সড়ক দিয়ে অপেক্ষাকৃত উঁচু যানবাহন চলাচল করতে গেলে তা রেলওয়ে ভায়াডাক্টের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা ছিল। একই রকম জটিলতা দেখা দিয়েছিল জাজিরা প্রান্তেও। এজন্য সংশোধন করা হয় রেলপথের নকশা। এতে সময় লেগে গিয়েছিল প্রায় চার মাস।
সেতুর রেলপথে নকশার বর্তমান জটিলতাটি দেখা দিয়েছে রেলওয়ে স্ল্যাবের উচ্চতা নিয়ে। রেল সংযোগ প্রকল্প কার্যালয়ের তথ্য বলছে, পদ্মা সেতুর দুই পাশের সংযোগ ভায়াডাক্টের (উড়ালপথ) সঙ্গে মিল রেখে প্রস্তুত করা হয় মূল সেতুতে রেলপথের নকশা। জরিপে উঠে এসেছে, কয়েকটি স্থানে রেলওয়ে স্ল্যাবের উচ্চতা নির্ধারিত নকশার চেয়ে ৪০-৬০ মিলিমিটার পর্যন্ত বেশি রয়েছে। বিদ্যমান নকশায় রেলওয়ে স্ল্যাবের ওপর রেলপথ বসালে তা উঁচু-নিচু হয়ে যাবে, যা ট্রেন চলাচলের জন্য উপযোগী হবে না। চলতে গিয়ে দুর্ঘটনায় পড়বে ট্রেন।
চীনের কাছ থেকে ২৬৭ কোটি ডলার ঋণ নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। এ ঋণ গ্রহণের জন্য চুক্তি সম্পাদনের সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ৭৮ টাকা ৮৫ পয়সা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক লেনদেনে ডলারের সর্বোচ্চ বিনিময় হার এখন ১০৮ টাকা। ডলারের বিপরীতে টাকার মান অবনমন হওয়ায় দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে প্রায় ৩৯ হাজার ২৪৬ কোটি টাকার প্রকল্প। নকশা জটিলতার কারণে কাজ বিলম্বিত হলে প্রকল্পটি আরো ব্যয়বহুল হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT