পারকির চর এলাকায় অবস্থানরত কোনো জাহাজ নিজেদের প্রয়োজনে শুধুমাত্র লোড আনলোডের জন্য স্থান ত্যাগ করিবেন, তাছাড়া যাদের প্রোগ্রাম নেই তারা পারকির অবস্থান করিবেন এবং কোনো প্রকার কারো হুমকি ধামকি শুনে স্থান ত্যাগ করিবেন না।

এইটা বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নির্দেশ, ইতিমধ্যে চরপাড়া ঘাট মালিক ইজারাদারগুলো চাইবে চট্টগ্রাম বন্দরকে ব্যাবহার করে লাইটার জাহাজগুলো পারকির চর থেকে সরিয়ে দিতে পারলে তখন লাইটার জাহাজগুলো বাধ্য হবে চরপাড়া যেতে। এইটা এক ধরনের কৌশল হতে পারে। তাই যদি কোনো লাইটার জাহাজকে পারকির চর থেকে চট্টগ্রাম বন্দর তাদের পাইলট ভেসেল বা কান্ডারী দিয়ে হুমকি স্বরুপ কোনো আচরণ করেন বা কোনো লাইটার জাহাজের কাগজ পত্র নিয়ে যায় আপনারা সরাসরি বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। যদি কোন লাইটার জাহাজকে হয়রানি করা হয় পারকির চরে তাহলে চট্টগ্রামের সকল জাহাজের নাবিকেরা কর্মবিরতি ও জাহাজ চলাচল বন্ধ রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আবদুর রহিম ড্রাইভার।
Leave a Reply