1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আগুনে পুড়ছে বঙ্গবাজার, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা কাজ করছেন।
হাতিরঝিল থেকে পানি নিয়ে অগ্নি নির্বাপন করছে বিমানবাহিনীর হেলিকপ্টার।
আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৩টি ইউনিট কাজ করছে।
অগ্নিকাণ্ডস্থলে বঙ্গবাজারের কয়েকজন ব্যবসায়ীকে দেখা গেছে। ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন তাঁরা। অনেকেই কাঁদছেন। ছোটাছুটি করছেন।
অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT