1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

অটোমোবাইল শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী‘ ১৫তম ঢাকা মোটর শো’ শুরু

বাণিজ্য প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২

সেমস-গ্লোবাল ইউএসএর আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘১৫তম ঢাকা মোটর শো’। গতকাল বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) সহসভাপতি খালিদ খান, সুজুকি মোটরবাইকস লিমিটেডের বিভাগীয় প্রধান শোয়েব আহমেদ, হুমায়ুন রাশিদ, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এনার্জপ্যাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মোটরপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই প্রদর্শনী দুই বছর পর আবার ফিরে আসছে ব্র্যান্ডনিউ গাড়ি, বাইকসহ অটোমোটিভ জগতের বিপুল সমারোহ নিয়ে। ঢাকা মোটর শো চলাকালে অনুষ্ঠিত হবে ষষ্ঠ ঢাকা বাইক শো, পঞ্চম ঢাকা অটোপার্টস শো এবং চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো। দেশের অটোমোটিভ শিল্পের একমাত্র আন্তর্জাতিক এই প্রদর্শনীতে জার্মানি, ইতালি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারত, মালয়েশিয়াসহ আরো ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ড ২৮৭টি প্রদর্শক, ৫৩০টি বুথের মাধ্যমে অংশ নিচ্ছে। প্রদর্শনীতে থাকছে ইউরোপিয়ান ব্র্যান্ডের মাসারাতি, পোরশে, ডিফেন্ডার, হুন্দাই, জিপ বাংলাদেশের র?্যাংগলার, পিএইচপি অটোমোবাইল, মিত্সুবিশি, হোন্ডা, এইচ অটোস, টয়োটা ইত্যাদি ব্র্যান্ডের গাড়ি ও বাইক। দর্শনার্থীদের জন্য মোটরবাইক কম্পানিগুলো অনেক নতুন মডেল নিয়ে উপস্থিত থাকবে। তিন দিনের এই প্রদর্শনী চলবে ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে শিবলী রুবাইয়াত -উল-ইসলাম বলেন, বাংলাদেশের মোটর ও অটোমোটিভ শিল্পের বিকাশে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের ইতিবাচক পদক্ষেপের ফলে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে, পাশাপাশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মেহেরুন এন ইসলাম বলেন, ‘কভিড-১৯ মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে ঢাকা মোটর শো আয়োজন করা সম্ভব হয়নি। এই মহামারির কারণে সারা বিশ্বের ইভেন্ট ও এক্সিবিশন সেক্টর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার মহামারির প্রাদুর্ভাব কমে যাওয়ায় আমাদের প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ বড় পরিসরে ঢাকা মোটর শো আয়োজন করেছে। ষষ্ঠ ঢাকা মোটর শোর প্লাটিনাম স্পন্সর সুজুকি। এনার্জি প্যাক চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শোর প্লাটিনাম স্পন্সর। নিটল মোটরস লিমিটেড চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শোর গোল্ড স্পন্সর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT