1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের সহায়তায় বাংলাদেশ আজ মঙ্গলবার উল্লেখযোগ্য পরিমাণে শুকনা খাবার (বিস্কুট, নুডলস, গুঁড়া দুধ), কম্বল, তাঁবু ও ওষুধ আফগানিস্তান সরকারের কাছে জরুরি ভিত্তিতে পাঠিয়েছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ২২ জুন শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। প্রায় দুই হাজারের বেশি আফগান গুরুতর আহত এবং শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের কারণে খাদ্য ও পানিসংকট, বাসস্থানসংকট ও জরুরি চিকিৎসাসেবার অভাবে সেখানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে যোগে এসব ত্রাণসামগ্রী আফগানিস্তানে পৌঁছানো হবে এবং আফগানিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূমিকম্পসৃষ্ট আকস্মিক এই দুর্যোগ মোকাবিলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য পাঠানো ত্রাণসামগ্রী সশস্ত্র বাহিনী বিভাগ, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), প্রাণ-আরএফএল গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছে।
আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে গমনাগমনের বিষয়ে তৎকালীন আফগান সরকার ও সাধারণ জনগণ বিশেষ সহায়তা প্রদান করেছিল। সম্পর্কের এ ঐতিহাসিক যোগসূত্র ও মাননীয় প্রধানমন্ত্রীর সমন্বিত উন্নয়নের নীতির ভিত্তিতে, সাম্প্রতিক কালে আফগানিস্তানে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় আফগানিস্তানের সাধারণ জনগণকে সহায়তার জন্য ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাজেট থেকে এক কোটি টাকা জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএন ওসিএইচএ তহবিলে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT