1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

যাত্রীদের চাপে ট্রেনের শিডিউল বিপর্যয় : রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২

আগামী জুনে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। একই সাথে ২০২৪ সালে বঙ্গবন্ধু দ্বিতীয় রেলসেতু চলাচলের জন্য খুলে দেওয়া বলেও আশ্বস্ত করেন তিনি। আজ শনিবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, এই ঈদে আমাদের সীমিত সামর্থের সর্বোচ্চটাই আমরা ব্যবহার করেছি। আমরা রেলে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলাম। কিন্তু ঈদের শেষ মুহূর্তে সেটি ধরে রাখা যায়নি। মানুষ হুমরি খেয়ে পড়েছে। ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে ছাদ ও ভেতরে কোথাও ঠাই ধারণের জায়গা ছিল না। ক্যাপাসিটির বেশি যাত্রী নেওয়ার আমাদের ট্রেনের ৫-৬টা বগির স্প্রিং বসে গেছে। অতিরিক্ত যাত্রী হওয়ায় ট্রেন স্বাভাবিক গতিতে চলতে পারেনি। যেসব স্টেশনে যাত্রাবিরতী ২ মিনিট সেখানে যাত্রী ওঠা-নামা করতেই ১০ মিনিট পেরিয়ে যাচ্ছে। এভাবেই সিডিউল বিপর্যয় হচ্ছে।
তিনি বলেন, আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো ডাবল লাইনে উন্নীতকরণের কাজ করছি। একই সাথে উন্নয়ন কাজ নতুন নতুন কোচ ও ইঞ্জিন রেলবহরে যুক্ত করা হচ্ছে। যমুনার ওপর দ্বিতীয় রেলসেতু চালু হলে আমরা এই রুটে ট্রেনের সংখ্যা অনেক বাড়বে। এ ছাড়া পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ নির্মাণে জন্য ডিপিপি তৈরি হয়েছে। যাচাই বাছাইয়ের কাজ চলছে। আশা করছি আগামী বছরের মধ্যেই আমরা ভালো খবর দিতে পারব।
এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT