1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বছরের প্রথমার্ধে বোয়িংয়ের উড়োজাহাজ সরবরাহ বেড়েছে ৩৮%

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

গত জুনে ৫১টি উড়োজাহাজ সরবরাহ করেছে বোয়িং। এ নিয়ে চলতি বছরের প্রথমার্ধে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির সরবরাহ ২১৬টিতে পৌঁছেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি। এ খবরের পরে বোয়িংয়ের শেয়ারদর বেড়ে গিয়েছে। খবর রয়টার্স।
জুনে বোয়িংয়ের উড়োজাহাজ সরবরাহ ২০১৯ সালের মার্চের পরে প্রথমবারের মতো ৫০ ছাড়িয়েছে। এরই মধ্যে ৪৩টিই ৭৩৭ ম্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে। এ সংখ্যা প্রায় দুই বছরের নিরাপত্তা সংকট কাটিয়ে পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। এ খবরের পরে মার্কিন পুঁজিবাজারে বোয়িংয়ের শেয়ারদর ৮ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে। কারণ ম্যাক্সের উৎপাদন লক্ষ্যমাত্রা অনুসারে ৩১টিতে স্পর্শ করেছে। যদিও সংস্থাটি সতর্ক করেছে, উড়োজাহাজের নির্মাণ ও সরবরাহ এখনো স্থিতিশীল পর্যায়ে আসেনি। বিশ্বজুড়ে এভিয়েশন খাতের সরবরাহ ব্যবস্থায় নানামুখী প্রতিবন্ধকতা অব্যাহত।
মার্কিন বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান জেফরিস গ্রুপের বিশ্লেষক শিলা কাহিয়াওগ্লু বলেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৭৩৭ ম্যাক্স জেটের উৎপাদন গড়ে প্রতি মাসে ২৮টি ছিল। জুনে সরবরাহকৃত উড়োজাহাজের মধ্যে ছয়টি ওয়াইড-বডির বাণিজ্যিক পণ্যবাহী উড়োজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। তবে টানা ১২ মাসের সরবরাহে কোনো ৭৮৭ ড্রিমলাইনার নেই। বোয়িং ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান উৎপাদন ত্রুটি শনাক্ত করায় এ মডেলের সরবরাহ এক বছরের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। নতুন ব্যবসায়ে বোয়িং জুনে ৫০টি উড়োজাহাজের ক্রয়াদেশ জিতেছে। এর মধ্যে ৪৯টি জেটই ম্যাক্স মডেলের। গত মাসে সংস্থাটির ৩৫টি উড়োজাহাজের ক্রয়াদেশ বাতিল হয়েছে। এর মধ্যে ২৯টি জেট মূলত নরওয়েজিয়ান এয়ারের জন্য নির্ধারিত ছিল।
জানুয়ারি-জুন সময়ে বোয়িং মোট ২৮৬টি উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে এবং বাতিল হয়েছে ১০০টি। ফলে বাতিলের পরে নিট ক্রয়াদেশ রয়েছে ১৮৬টি। এ সময়ে প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস ২৫৯টি জেটের নিট ক্রয়াদেশ পেয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক বেশি। ছয় মাসে সংস্থাটি ২৯৭টি উড়োজাহাজ সরবরাহ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT