1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

জেট ফুয়েলের দাম ১৯ টাকা বাড়িয়ে প্রতি লিটার এখন ১৩০

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

ছয় মাসে দাম বাড়লো ছয় বার
জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এবার ১৯ টাকা বাড়িয়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম করা হয়েছে ১৩০ টাকা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জেট ফুয়েলের নতুন এই দাম কার্যকর হয়েছে ৮ জুলাই থেকে।
জানা গেছে, অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটের ক্ষেত্রে দাম বেড়েছে জেট ফুয়েলের। গত ১০ জুন জেট ফুয়েলের দাম লিটারে ৫ টাকা বেড়ে ১১১ টাকা হয়েছিল। এর আগে ১৭ মে জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৬ টাকা বেড়ে উড়োজাহাজের জ্বালানির দাম হয়েছিল প্রতি লিটার ১০৬ টাকা। গত ৭ এপ্রিল জেট ফুয়েলের দাম আবার বেড়ে হয় ১০০ টাকা। এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা। ৯ ফেব্রুয়ারি জ্বালানিটির দাম ৭৩ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছিল। গত বছরের ডিসেম্বর ও আগস্টেও দাম বাড়ানো হয়েছিল। ২০২১ সালের এপ্রিলে জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ৬১ টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT