1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সড়ক-সেতুতে মোটরসাইকেল লেন চায় সেভ দ্য রোড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

পদ্মা সেতুসহ সব সড়ক-মহাসড়ক ও সেতুতে মোটরসাইকেলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছে সেভ দ্য রোড। একইসঙ্গে মোটরসাইকেলের জন্য আলাদা লেন করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেভ দ্য রোড আয়োজিত মোটরসাইকেল চালকদের সমাবেশ থেকে দাবিগুলো জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা বলেন, দুর্ঘটনারোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। সিসিটিভি, স্পিডগান স্থাপনের মতো বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হবে। যত দ্রুত সম্ভব মোটরসাইকেলের জন্য পৃথক লেন বাস্তবায়নের পাশাপাশি সড়কপথকে দুর্ঘটনামুক্ত রাখতে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ এবং এই নির্দেশনা না মানলে কঠোর শাস্তি ঘোষণা করতে হবে।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল মনে করছে উন্নত দেশগুলো। এমন পরিস্থিতিতে উন্নত দেশগুলোর মতো আলাদা মোটরসাইকেল লেন এখন সময়ের দাবি। এই দাবি বাস্তবায়ন হলে সড়কে দুর্ঘটনা কমবে। একইসঙ্গে বাংলাদেশের সড়কপথ হবে আদর্শ সড়ক ব্যবস্থা। আর এই কাজটি করতে বেশি ব্যয়ও করতে হবে না।
সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, শওকত হোসেন, জিয়াউর রহমান জিয়া ও আনজুমান আরা শিল্পী, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT