1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিআরটিএ’র যৌথ অভিযানে রুট পারমিটবিহীন ১৩ বাস ডাম্পিং

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ রোড ট্রান্সফোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে রুট পারমিটবিহীন ও পারমিট ভায়োলেশনের জন্য ১৩টি বাস ডাম্পিং করা হয়েছে। এ সময় ২৪ মামলায় মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দক্ষিণ সিটি করপোরেশনের রায়েরবাগ ও রমনা এবং উত্তর সিটি করপোরেশনের বসিলা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
দক্ষিণ সিটির শ্যামপুরের রায়েরবাগ এলাকায় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম, রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ এবং উত্তর সিটি করপোরেশনের অধিভূক্ত বসিলা এলাকায় বিআরটিএ›র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে রুট পারমিট না থাকায় আশেকুল হক ও জুবের আলমের আদালত সময় পরিবহন এবং মদিনার পথে পরিবহনের বাস ডাম্প করেন।
একইভাবে আফিফা খান ও বিকাশ চন্দ্র বর্মণের আদালত ভুয়া স্বাক্ষর (স্বাক্ষর জাল করে) সম্বলিত রুট পারমিট নিয়ে বাস চালানোয় অভিনন্দন পরিবহনের ও মিডলাইন পরিবহনের, রুট ভায়োলেশন করায় মেঘলা পরিবহনের ও মালঞ্চ পরিবহনের এবং মেয়াদোত্তীর্ণ রুট পারমিট নিয়ে চলাচল করায় শতাব্দী পরিবহনের বাস ডাম্পিং করার নির্দেশ দেন। একইসাথে রুট পারমিটবিহীন চলাচল করায় ফিরোজা পারভীনের আদালত সুগন্ধা পরিবহনের বাস ডাম্পিং করেন।
সবমিলিয়ে আজকের অভিযানে মোট ১৩টি বাস ডাম্পিং করা হয়েছে। এছাড়াও রুট পারমিটবিহীন ও পারমিট ভায়োলেশনের জন্য এসব বাসের বিরুদ্ধে ১৩টি মামলার পাশাপাশি ফিটনেস না থাকা, আসন সংখ্যা বেশি থাকা ও আদেশ অমান্য করায় আরও ১১টি মামলা দায়ের করা হয়। অভিযানে সর্বমোট ২৪ মামলায় ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ডিএমপি সার্বিক সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, বাস রুট রেশনালাইজেশন কমিটির সিদ্ধান্ত অনুসারে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহন ছাড়া অন্য কোন গাড়ি চলবে না। অথচ রুট পারমিট ছাড়াই এই গাড়িগুলো এই রুটে চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT