1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বৃহত্তর চট্টগ্রামে ২৪ জুলাই পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি। আগামী ২৪ জুলাই সকাল ৬টা থেকে ২৫ জুলাই সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালন করা হবে। রবিবার (১৭ জুলাই) দুপুরে নগরের বিআরটিসি মার্কেটে সংগঠন কার্যালয়ে আয়োজিত সভায় সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
সভায় সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহত, নিখোঁজ ও আহত চালক-শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ১১ দফা দাবিতে এ ধর্মঘট ডাক দেওয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ বলেন, অবিলম্বে আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ২৪ জুলাই সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হবে। চট্টগ্রাম মহানগর ও জেলা, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এবং কক্সবাজার জেলায় এ ধর্মঘট পালিত হবে। বাস, ট্রাক, প্রাইমুভারসহ সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে।
অলি আহমদ বলেন, সীতাকুন্ডের ঘটনায় প্রাইমুভার লরির ৬ চালক ও একজন ট্রাকচালক নিহত হয়েছেন। তিনজন প্রাইমুভার চালক এখনো নিখোঁজ রয়েছেন। এছাড়া ২১ জন শ্রমিক আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছে। এখনো ক্ষতিগ্রস্ত এসব পরিবার আর্থিক সহায়তা পায়নি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভায় তুলে ধরা ধর্মঘটের অন্যান্য দাবিগুলো হলো- ড্রাইভিং লাইসেন্স প্রদান ও ডোপ টেস্টের নামে শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে; প্রচলিত শ্রম আইন অনুযায়ী রেজিস্টার্ড শ্রমিক সংগঠনের গঠনতন্ত্রের বিধি বিধান মোতাবেক সার্ভিস চার্জ আদায়; শ্রম আইনের বিধি বিধান অনুযায়ী পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান; অবিলম্বে ক্যাটাগরিভিত্তিতে সড়ক পরিবহন শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান; সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারার অপপ্রয়োগ বন্ধ; পুলিশ কর্তৃক পরিবহনে নৌ পার্কিং মামলার সঙ্গে প্রতিবন্ধকতার যুক্ত করে মামলা দেওয়া বন্ধ করা; টু এর নামে পরিবহন শ্রমিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা; শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃনাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা ও সাধারণ সম্পাদক অলি আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT