1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ভারতের রাস্তায় ১৩ লাখের বেশি বিদ্যুচ্চালিত গাড়ি চলছে : জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি ২৮ কোটি

ট্রান্সপোর্ট টেকনোলজি রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

ভারতের রাস্তায় মোট ১৩ লাখ ৩৪ হাজার ইউনিট বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) চলছে। পাশাপাশি দেশটিতে জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহনের সংখ্যা ২৭ কোটি ৮১ লাখ ইউনিটে পৌঁছেছে। সম্প্রতি দেশটির ভারী শিল্প প্রতিমন্ত্রী কৃষ্ণ পাল গুরজার এ তথ্য নিশ্চিত করেন। খবর দ্য প্রিন্ট। লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে গুরজার বলেন, কেন্দ্রীয় সরকার ভারতে বিদ্যুচ্চালিত গাড়ির ব্যবহার বাড়াতে বেশ কয়েকটি উদ্যোগ নিচ্ছে।
ভারত সরকার ২০১৫ সালে জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমাতে এবং যানবাহন থেকে নিঃসরণ সমস্যা সমাধানে ইভি ও হাইব্রিড গাড়ির ফাস্টার অ্যাডপশন ও ম্যানুফ্যাকচারিং (এফএএমই ইন্ডিয়া) প্রকল্প চালু করেছিল। বর্তমানে এফএএমই ইন্ডিয়া স্কিমের দ্বিতীয় পর্যায় পাঁচ বছরের জন্য বাস্তবায়ন হচ্ছে। ২০১৯ সালে এ প্রকল্পে ১০ হাজার কোটি রুপির বাজেট সহায়তা ঘোষণা করা হয়।
ইভি ব্যাটারির মূল্য কমানোর জন্য দেশে অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল (এসিসি) তৈরির জন্য সরকার ২০২১ সালের মাঝামাঝিতে প্রডাকশন লিংকড ইনসেনটিভ (পিএলআই) স্কিম অনুমোদন দিয়েছে। ব্যাটারির মূল্য কমলে বিদ্যুচ্চালিত গাড়ির খরচও কমে যাবে।
বিদ্যুচ্চালিত গাড়িগুলো অটোমোবাইল ও অটো কম্পোনেন্টের জন্য পিএলআই স্কিমের আওতায় রয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে অনুমোদন হওয়া এ প্রকল্পে পাঁচ বছরে ২৫ হাজার ৯৩৮ কোটি রুপি সহায়তা দেয়া হয়েছিল। ইভির পণ্য ও পরিষেবা করও (জিএসটি) ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ইভির চার্জার বা চার্জিং স্টেশনের জিএসটি ১৮ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ব্যাটারিচালিত যানবাহনগুলোকে সবুজ লাইসেন্স প্লেট দেয়া হবে। পাশাপাশি এ গাড়ির ক্ষেত্রে অনুমতির প্রয়োজনীয়তা থেকে ছাড় দেয়া হবে। এ মন্ত্রণালয় থেকে রাজ্যগুলোকে ইভির ওপর সড়কের কর মওকুফেরও পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এ উদ্যোগও ইভির খরচ কমাতে সহায়তা করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT