1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

এশীয় প্যাসিফিক স্টার্টআপের সঙ্গে জোটবদ্ধ হতে চায় জার্মান মোটর পার্টস জায়ান্ট কন্টিনেন্টাল

হাসান ইকবাল, অটোমোবাইল রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

সম্প্রতি এশীয় প্যাসিফিক অঞ্চলের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জোট বাঁধার পরিকল্পনা করছে জার্মান গাড়ির যন্ত্রাংশ নির্মাতা জায়ান্ট কন্টিনেন্টাল। পরবর্তী প্রজন্মের অটোমোবাইল প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবন করতে ওই অঞ্চলের স্টার্টআপগুলোর সঙ্গে জোট বাঁধার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। নিক্কেই এশিয়ার খবর অনুসারে, সম্প্রতি সিঙ্গাপুরে একটি নতুন সংস্থা স্থাপন করেছে কন্টিনেন্টাল। স্বচালিত গাড়ি চালানোর প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন-কার তথ্য পদ্ধতি ও টেকসই খাতে স্টার্টআপগুলোকে সহায়তা করতে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে এক সাক্ষাত্কারে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ইয়রগেন বিলো বলেন, এশীয় প্যাসিফিক অঞ্চলের সেমিকন্ডাক্টর স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জোট বাঁধতে আগ্রহী কন্টিনেন্টাল। আঞ্চলিক স্টার্টআপগুলোর সঙ্গে সমন্বয় সাধনে সিঙ্গাপুরে কো-পেস নামে একটি সংস্থা তৈরি করা হয়েছে। স্টার্টআপগুলোকে সহায়তা করতে পরীক্ষামূলক গাড়ি, প্রযুক্তি ও বাণিজ্যিকীকরণের তথ্য দেবে কন্টিনেন্টাল। এ উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে বাছাই করার পরিকল্পনা প্রতিষ্ঠানটির। এ নিয়ে সিঙ্গাপুরসহ যুক্তরাষ্ট্র, চীন, মেক্সিকো, ইসরায়েল ও জার্মানিতে মোট ছয়টি শাখা রয়েছে কন্টিনেন্টাল মালিকানাধীন সংস্থা কো-পেসের।
এ বিষয়ে ইয়রগেন বিলো বলেন, পরবর্তী প্রজন্মের উন্নতমানের রেজল্যুশন ডিসপ্লের প্রধান প্রযুক্তি মাইক্রোএলইডি। প্রযুক্তিটি আধুনিক ইন-কার তথ্য পদ্ধতির ডিসপ্লেসহ বিভিন্ন খাতে ব্যবহারের লক্ষ্য স্থির করেছে কন্টিনেন্টাল। সম্ভাবনাময় স্টার্টআপ নির্বাচনের ক্ষেত্রে আমরা এ বিষয়কে প্রাধান্য দিচ্ছি। এছাড়া সেন্সর, স্মার্ট মোবিলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও গুরুত্ব দেয়া হচ্ছে।
ওই অঞ্চলের ৫০ থেকে ১০০টি স্টার্টআপকে সহযোগিতার লক্ষ্য কো-পেসের। পাশাপাশি ওই স্টার্টআপগুলোয় বিনিয়োগের সুযোগও সন্ধান করবে কন্টিনেন্টাল। এ উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত বৈশ্বিকভাবে ২০০টি স্টার্টআপের সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটি। স্টার্টআপগুলোয় উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করেছে সংস্থাটি।
কন্টিনেন্টাল অটোমেটিভ সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা লো কিয়েন ফোহ জানান, প্রতিষ্ঠানে নিয়োগ দেয়ার জন্য ওই অঞ্চল থেকে প্রকৌশলী বাছাই করা হবে। আমরা প্রতি বছর মোট প্রকৌশলীর সংখ্যা ২০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছি। সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও রোবোটিকসের বিশেষজ্ঞ নিয়োগের লক্ষ্য প্রতিষ্ঠানটির। সিঙ্গাপুরে একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে কন্টিনেন্টাল। সেখানে মোট প্রকৌশলীর সংখ্যা প্রায় ১ হাজার ১০০।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রুশ সেনাবাহিনী। এতে করে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। বিশ্বজুড়ে চিপ সংকট দেখা যায়। এর ব্যাপক প্রভাব পড়ে অটোমোবাইল শিল্প খাতের ওপর। এ বিষয়ে লো কিয়েন ফোহ জানান, বৈশ্বিক চিপ সংকটের প্রভাব আমাদের ওপরও পড়েছে। তবে আমার মনে হয়, এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। এ সংকট কাটিয়ে উঠতে এশীয় প্যাসিফিক অঞ্চলের সেমিকন্ডাক্টর স্টার্টআপগুলোয় বিনিয়োগের পরিকল্পনা করছে কন্টিনেন্টাল। এর সুফল ভোগ করবে ওই অঞ্চলের স্টার্টআপগুলোও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT