1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বাংলাদেশ-রুয়ান্ডা রুটে চালু হচ্ছে সরাসরি ফ্লাইট

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বাংলাদেশ থেকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় সরাসরি উড়োজাহাজ চলাচল করবে। এজন্য বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে স্বাক্ষরের জন্য দ্বিপক্ষীয় বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপক্ষীয় উড়োজাহাজ চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়েছে। এটা বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় নিয়ে এসেছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দেয়া হয়। এটি আমাদের কী কী উপকারে আসবে তা দেখে তারপর বাস্তবায়ন করতে বলা হয়েছে।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আফ্রিকায় আমাদের সরাসরি কোনো ফ্লাইট নেই। এটা ইমিডিয়েট শুরু হবে না। অনুমোদন দিয়ে বলা হয়েছে, এটার অর্থনৈতিক দিক দেখে তারপর চুক্তিতে সই করতে বলা হয়েছে। রুয়ান্ডা থেকে সাউথ আফ্রিকা, কেনিয়া বা নাইজেরিয়ায় বা যেখানে আমাদের লোকজন আছে বা ফোর্স আছে সেসব জায়গায় যোগাযোগের কী সুবিধা হবে—এগুলো যদি আমাদের বেনিফিট দেয় সেগুলো দেখে নিতে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT