1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

৫ লাখ দক্ষ চালক তৈরিতে কাজ করছে সরকার : শাজাহান খান

পাবনা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ৫ লাখ দক্ষ চালক তৈরি করতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।
পাশাপাশি ঘুষ ছাড়া বিনা পয়সায় লাইসেন্স দেওয়ারও পরিকল্পনা নিয়েছে সরকার। হাইওয়ে পুলিশ, পুলিশ, বিআরটিএ’কে দক্ষ ও জনবল বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ এবং সচেতন করতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। আজ শুক্রবার দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, মহাসড়কে গাড়ি চালকদের বিশ্রামের জন্য দেশে সবচেয়ে বড় চারটি হাইওয়ে টার্মিনালের কাজ চলছে। রাস্তা পরিষ্কার রাখা এবং ফুটপাত দখল মুক্ত করে চলাচলের উপযোগী রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের অশ্রমিক এই ইউনিয়নের সদস্য থাকতে পারবেন না। একই সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না। সড়ক দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
শাজাহান খান বলেন, পরিবহন সেক্টর হচ্ছে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরকে খাটো করে দেখা চলবে না। খালেদা জিয়া পরিবহন সেক্টরকে জ্বালাও পোড়াও করেছিলেন। তা পরিবহন শ্রমিকেরা আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করেছে। একটি গণতান্ত্রিক নিয়মের মাধ্যমে শ্রমিক ফেডারেশনের নির্বাচন হবে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নে আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সরদার মিঠু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন-পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক কামিল হোসেন প্রমুখ।
পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলামকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শাজাহান খান। শাজাহান খান জানান, তারা আগামী তিন মাসের মধ্যে সবাইকে নিয়ে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের আয়োজন করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT