1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নীচে চলে আসল গাড়ি! একদম গাড়ি ছুঁয়ে দাঁড়াল ইন্ডিগোর বিমান

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২

কাজের চাপ নিতে না পেরে বিপত্তি। গো ফার্স্টের এক গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় একটি বিমানের সঙ্গে প্রায় সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছিলেন। বিমানের সামনের দিকে ধাক্কা দিতে দিতে কোনও ভাবে ব্রেক কষেন চালক। জানা গিয়েছে, গাড়ি চালাতে চালাতে গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। এই কারণেই এই বিপত্তি ঘটে। এই ঘটনাটি ঘটে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাসে। এদিকে যে বিমানের সামনে গাড়িটি চলে গিয়েছিল, সেটি ইন্ডিগোর ছিল। দিল্লি থেকে সেটি পটনার উদ্দেশে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল এই ঘটনার সময়।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে চালক এই ঘটনা ঘটান, তাঁর উপর প্রচুর কাজের চাপ ছিল। সেই জন্যই তিনি গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েছিলেন। যদিও ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আজ সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। এদিকে বিমানবন্দর কর্তপক্ষের তরফে নিশ্চিত করা হয় যে গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। অপরদিকে গো ফার্স্টের তরফে এই ঘটনা প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT