1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

জাপানে উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক ফ্লাইট শুরু ২০২৪ সালে

ট্রান্সপোর্ট টেকনোলজি রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

২০২৪ অর্থবছরে জাপানে প্রথমবারের মতো উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে। গাড়ির ল্যান্ডিং প্যাডের জন্য রাজধানী টোকিওর উচ্চ ভবনের ছাদগুলোকে বাছাই করা হয়েছে।
নিক্কেই এশিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, টোকিও মেট্রোপলিটন সরকারের এ প্রকল্পে কাজ করছে আবাসন উন্নয়ন সংস্থা মিত্সুবিশি এস্টেট। এছাড়া জাপান এয়ারলাইনস ও কানেমাতসু যৌথভাবে এ প্রকল্পে কাজ করছে। টোকিওর মারুনাউচি জেলায় মিত্সুবিশি এস্টেটের ছাদগুলোকে সম্ভাব্য ল্যান্ডিং প্যাডের সাইট হিসেবে বাছাই করা হয়েছে।
ইলেকট্রিক ভেহিকল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটল) সম্পর্কে সংশ্লিষ্টদের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এর মাধ্যমে যানজট কমবে বলে ধারণা করা হচ্ছে। ইয়ানো রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে ইভিটল উড়ন্ত গাড়ির বাজার ১২০ লাখ কোটি ইয়েনের (৯০ হাজার কোটি ডলার) কোটা অতিক্রম করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT