1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

রাজধানীতে বাসভাড়া বাড়ল কিলোমিটারে ৩৫ পয়সা, দূরপাল্লায় ৪০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২

মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে দূরপাল্লায় বাসভাড়া বাড়িয়েছে ৪০ পয়সা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। আজ রাত ১২টার পর থেকে কার্যকর হবে সিদ্ধান্ত।
মহানগরে বর্তমানে যেখানে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা ভাড়া নেওয়া হয় সেখানে ভাড়া নেওয়া হবে ২ টাকা ৫০ পয়সা। দূরপাল্লার প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২০ পয়সা।
আজ শনিবার বনানীতে বিআরটিএর কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। উপস্থিত আছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নূরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
বিকেল ৫টায় শুরু হওয়া এই বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। পরে ব্রিফ করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে আমরা আজ বাসভাড়া পুনর্নির্ধারণী বৈঠক করেছি। পাশাপাশি আমদানি ব্যয় বাড়ায় বাসের বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণেও বাস মালিকদের কিছু দাবি ছিল। বৈঠকে সবার আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এখন থেকে মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২.৫০ টাকা, মিনিবাসে ২.৪০ টাকা ভাড়া হবে। দূরপাল্লার বাসে ভাড়া হবে কিলোমিটার প্রতি ২ টাকা ২০ পয়সা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT