1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিটুমিন আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আদায় শুরু কাস্টমসের

অয়েল গ্যাস এন্ড লুব্রিকেন্ট রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২

সরকার ঘোষিত সংশোধিত ‘এসআরও’ অনুযায়ী ভ্যাট না দিয়ে খালাস করা বিটুমিনের ভ্যাট আদায়ের শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। ‘এসআরও’ জারির পর খালাস হওয়া সাতটি চালানের ভ্যাট আদায়ের জন্য এরই মধ্যে তিন আমদানিকারককে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পেয়ে এক আমদানিকারক খালাস হওয়া চালানের বিপরীতে প্রায় ৪৩ লাখ টাকা ভ্যাট জমা করেছে কাস্টমসে।
জানা যায়, এ বছরের ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ড বিটুমিন আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত করে সংশোধিত ‘এসআরও’ জারি করে। যা ২৯ জুন থেকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়। এসআরও জারির মাধ্যমে আমদানি করা বিটুমিনের বিপরীতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমে কারিগরি জটিলতার কারণে সংযোজিত ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত না থাকায় আরোপিত ভ্যাট ছাড়াই শুল্কায়ন ও খালাস করা হয়েছে তিন আমদানিকারকের ৭টি চালান। জুলাই মাসের শেষ সপ্তাহে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে সংশোধিত এসআরও’র ১৫ শতাংশ ভ্যাট যুক্ত না হওয়ার বিষয়টি নজরে আসে কাস্টমসের। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের সাথে যোগাযোগ করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। তড়িৎ গতিতে সিস্টেমে সংশোধিত এসআরও অনুযায়ী ভ্যাট যুক্ত করা হয়। খালাস হওয়া সাতটি চালানের আমদানিকারককে ভ্যাট পরিশোধের জন্য নোটিশ ইস্যু করা হয়। নোটিশ পেয়ে এরই মধ্যে এক আমদানিকারক প্রায় ৪৩ লাখ টাকা ভ্যাট পরিশোধ করে।
চট্টগ্রাম কাস্টমস হাউজের সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনার রোখশানা খাতুন বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে বিটুমিন আমদানিতে সংশোধিত এসআরও অনুযায়ী ভ্যাট সংযুক্ত হয়নি জাতীয় রাজস্ব বোর্ডের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমে। এসআরও জারির পর তিন আমদানিকারকের সাতটি চালান খালাস হয়েছে আগের নিয়মে। বিষয়টি নজরে আসার পর বিটুমিন খালাস করা আমদানিকারকদের আমরা নোটিশ দিয়েছি। নোটিশ পেয়ে এক আমদানিকারক এরই মধ্যে প্রায় ৪৩ লাখ টাকা ভ্যাট পরিশোধ করেছে। বাকি দুই আমদানিকারক শুনানীর পর ভ্যাট পরিশোধ করবে। এক্ষেত্রে ভ্যাট অনাদায়ী থাকার সুযোগ নেই।’
নাম প্রকাশ না করার শর্তে কাস্টমসের এক কর্মকর্তা বলেন, কোন প্রতিষ্ঠান যদি ২৯ জুনের পর কাস্টমস হাউজে বিল অব এন্ট্রি দাখিল করে তা হলে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে। জাতীয় রাজস্ব বোর্ডের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমে কারিগরি জটিলতার কারণে ওই সময়ের পর যারা ভ্যাট না দিয়ে চালান খালাস করেছে তাদের অবশ্যই ভ্যাট পরিশোধ করতে হবে। ভ্যাট পরিশোধ না করা পর্যন্ত তাদের অন্য চালান যাতে অ্যাসেসমেন্ট না হয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, গত ২৯ জুন থেকে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউজে বিটুমিনের চালান খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে। প্রতিষ্টানগুলো হল, কামাল এ- ব্রাদার্স, ঢাকা কনক্রিট এবং ডিন এ- কোম্পানি। তারা সংশোধিত এসআরও অনুযায়ী শুল্কায়ন না করেই পুরনো নিয়মে বিটুমিন খালাস নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT