1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নৌপথে পণ্য পরিবহনে প্রতি টনে ভাড়া বাড়ল ১০৫ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নৌপথে পণ্য পরিবহন ভাড়া ১৫ থেকে ২২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন লাইটার জাহাজ মালিকরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডাব্লিউটিসি) নির্বাহী পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৬ আগস্ট থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
লাইটার জাহাজ মালিকদের তিনটি সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইনল্যান্ড ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চট্টগ্রামের নেতারা বৈঠক করে এই সিদ্ধান্ত নেন। এর জন্য তাঁরা সরকারের নৌপরিবহন দপ্তর কিংবা অন্য কোনো দপ্তরের অনুমতি নেননি। ফলে বাড়তি এই ভাড়া কার্যকর করা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
জানতে চাইলে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আহ্বায়ক নুরুল হক বলেন, ‘আমরা এমনভাবে ভাড়া নির্ধারণ করেছি,
যাতে সরকার কিছু বলতে না পারে। আমাদের কাছে চাপ ছিল ভাড়া আরো বেশি বাড়ানোর। তবে আমরা জ্বালানি তেলের দাম যতটুকু বেড়েছে, ভাড়া ততটুকু বাড়িয়েছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT