1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে ইয়ামিন আহমেদ (২৬) নামক এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ঢাকা মহানগর পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকায়। তাঁর পিতার নাম মো. নুরুল ইসলাম।
ঢাকা বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কামরুল হাসান জানান, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মাঝামাঝি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাবার সময় ফোনে কথা বলছিলেন ইয়ামিন। হঠাৎ ট্রেন আসতে দেখে পাশের আরেক লাইনে চলে যান তিনি। কিন্তু তাৎক্ষনিক সেই লাইনে আরেকটি ট্রেন চলে আসে। সেই ট্রেনেই কাটা পড়েন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শুক্রবার (১২ আগস্ট) বেলা সাড়ে দশটায় ইয়ামিনের লাশ মর্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT