দেশের শীর্ষস্থানীয় পরিবহন শিল্প প্রতিষ্ঠান ইফাদ গ্রুপ বাংলাদেশের বাজারে নিয়ে এলো বিশ্বের শীর্ষস্থানীয় টায়ার প্রস্তুতকারক অ্যাপোলো টায়ারস এর দুটি জনপ্রিয় ব্র্যান্ড। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড সার্ভিস বিভাগের (ভারত, সার্ক এবং ওশেনিয়া) ভাইস প্রেসিডেন্ট, রাজেশ দাহিয়া সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ইফাদ মোটরস এবং অ্যাপোলো টায়ারস এর ডিলার কনফারেন্স ২০২২- এ দুটি টায়ার ব্র্যান্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এর আগে তিনি তেজগাঁও শিল্পাঞ্চলে অ্যাপোলো টায়ারসের অফিসও উদ্বোধন করেন। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ক্রমবর্ধমান চাহিদার কারণে অ্যাপোলো টায়ারস গ্রাহকদের চাহিদা পূরণের উদ্দেশ্যে সেলস অ্যান্ড সার্ভিস বিভাগ নিয়ে নতুন কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির বিশেষায়িত বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান ইফাদ মোটরস অ্যাপোলো টায়ারসের বাংলাদেশের ব্যবসায়িক পার্টনার।
অফিস উদ্বোধন ও দুটি নতুন টায়ার লঞ্চ করার বিষয়ে মন্তব্য করতে গিয়ে, প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড সার্ভিস বিভাগের (ভারত, সার্ক এবং ওশেনিয়া) ভাইস প্রেসিডেন্ট, রাজেশ দাহিয়া বলেন, গত কয়েক বছর ধরে ধীরে ধীরে আমরা বাংলাদেশের বাজারে প্রবেশ করেছি। আমাদের পণ্যগুলোর মধ্যে কয়েকটি বিশেষভাবে শুধুমাত্র বাংলাদেশের বাজারের জন্য তৈরি করা হয়েছে; যেখানে ট্রাক-বাসের টায়ারগুলি খুব ভালো পারফর্ম করছে। ক্রমবর্ধমান রেডিয়ালাইজেশনের সাথে তাল মিলিয়ে, আমরা এখন আমাদের অল-হুইল Apollo Endutrax MA এর মাধ্যমে ট্রাক-বাস রেডিয়াল বাজারে আধিপত্য বিস্তার করার দিকে নজর দিচ্ছি।

ইফাদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ বলেন, ইফাদ বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন টায়ার ব্র্যান্ড অ্যাপোলো টায়ারসের অংশ হতে পেরে গর্বিত। একসাথে আমরা শুধুমাত্র ভাল পণ্যই নয়, আমাদের গ্রাহকদের সঠিক জায়গায় এবং সঠিক সময়ে সেবা দেয়ার জন্য একটি চমৎকার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করেছি। আমরা এই ডিলারস মিটে উপস্থিত থাকতে পেরে গর্বিত, যেখানে আমরা সবাই একত্রে অ্যাপোলো টায়ারসের পৃথিবীর শীর্ষস্থানীয় টায়ার ব্র্যান্ড হওয়ার যাত্রার অংশ হয়েছি। আমি নিশ্চিত যে আমরা এ যাত্রায় সফল হতে পারবো।
ইফাদ মোটরস এবং অ্যাপোলো টায়ারস ডিলার কনফারেন্স এবং টায়ার লঞ্চ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অ্যাপোলো টায়ারস এর সার্ক ও ওশেনিয়া অঞ্চলের বিক্রয় প্রধান রাজেশ উদয়, বাংলাদেশ কান্ট্রি হেড শ্বান্তনু দত্ত, গ্রুপ ম্যানেজার আরিফুল করিম, ইফাদ মোটরসের সিওও কৌশিক সরকার, হেড অফ বিজনেস অপারেশন মুইদুর রহমান তানভিরসহ অ্যাপোলো টায়ারসের ডিলারবৃন্দ।
Leave a Reply