1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিআরটিসিতে ১০০ ড্রাইভার নিয়োগ হবে : আবেদন করা যাবে ২৮ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

নির্বাচিতদের ১০ হাজার টাকা জামানত দিতে হবে
অস্থায়ী ভিত্তিতে বাস ও ট্রাকের জন্য শূন্যপদে ১০০ জন ‘অপারেটর, গ্রেড-সি (বাস/ট্রাক চালক)’ নিয়োগ দেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বয়সসীমা : প্রার্থীর বয়স হতে হবে ২৮-০৮-২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। যেসব জেলার বাসিন্দা/নাগরিকদের আবেদন করার প্রয়োজন নেই (এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য প্রযোজ্য নয়) :
ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, বাগেরহাট, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পটুয়াখালী, পিরোজপুর, বগুড়া ও নওগাঁ। এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা হতে আবেদন করতে পারবে।
নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সকল চাহিত সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণির (গেজেটেড/নন গেজেটেড) কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্তদের জামানত বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা বিআরটিসি হিসাব বিভাগে জমা প্রদান করতে হবে।
আবেদন : আবেদন পাঠানোর ঠিকানা-জেনারেল ম্যানেজার (প্রশাঃ ও পার্সোঃ) ও সদস্য সচিব, নিয়োগ ও পদোন্নতি কমিটি, বিআরটিসি, ২১, রাজউক এভিনিউ, ঢাকা। আবেদনপত্র আগামী ২৮/০৮/২০২২ খ্রি. তারিখের মধ্যে অপিস চলাকালীন দপ্তরে সরাসরি/কুরিয়া সার্ভিস/ডাকযোগে পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের বিআরটিসির হিসাব বিভাগে ১০ হাজার টাকা জামানত হিসেবে জমা রাখতে হবে।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯৩০০-২২৪৯০ টাকা (১৬তম গ্রেড) ও অন্যান্য আর্থিক সুবিধা পাবেন।
অভিজ্ঞতা : অষ্টম শ্রেণি পাস, পেশাদার ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে। প্রার্থী বাছাইয়ের সময় মেডিকেল ও ডোপটেস্ট করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT