1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

উত্তরায় বিআরটি প্রকল্পের মৃত্যুফাঁদে পাঁচ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

বিমানবন্দর-টঙ্গী সড়কে বিআরটির গার্ডার পড়ল চলন্ত গাড়ির ওপর, আহত ২, পরিবারটি ফিরছিল বউভাত অনুষ্ঠান থেকে
রাজধানীর উত্তরা এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার ভেঙে প্রাইভেট কারের ওপর পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বিকাল সোয়া ৪টার দিকে জসিম উদ্দিনের প্যারাডাইস টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। কয়েক বছর ধরে চলা বিআরটি প্রকল্পের কাজ অবহেলাজনিত এক ধরনের মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। একই প্রকল্পের গার্ডার পড়ে মাত্র এক মাস আগে গাজীপুরে একজন নিহত ও দুজন আহত হন।
গত বছর মার্চে বিমানবন্দর এলাকায় গার্ডার ভেঙে চীনা নাগরিকসহ ১৫ জন আহত হয়েছিলেন একই প্রকল্পে। সরেজমিন ঘুরে দেখা যায়, উত্তরা সেক্টর-৩-এর প্যারাডাইস টাওয়ারের সামনে গতকাল বিকালে বিআরটি প্রকল্পের এলিভেটেট এক্সপ্রেসওয়ের বক্সগার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেট কারের ওপর পড়ে। এতে গাজীপুরগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮) পাঁচ যাত্রী নিহত হন।
আহত হন আরও দুজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেট কারটিতে শিশুসহ সাতজন ছিলেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির ভিতর চাপা পড়াদের উদ্ধার করেন।
গাড়ির ভিতরে থাকা রুবেল মিয়া (৫০), ফাহিমা (৪২), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২) নিহত হন। দুর্ঘটনায় আহত হৃদয় (২৬) ও রিয়া মণিকে (২১) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর দুই থেকে ৩ হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
নিহতের পরিবারের এক সদস্য বলেন, ‘আমার বোনের বিয়ের বৌভাত শেষে বোনের শ্বশুর গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় গাড়িতে আরোহী ছিলেন মোট সাতজন। এর মধ্যে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি পাঁচজন গাড়ির ভিতর আটকা পড়ে মারা যান। ’
জানা গেছে, আহত হৃদয় ও রিয়া মণি হচ্ছেন নবদম্পতি। তারা প্রাইভেট কারের পেছনের সিটে বসেছিলেন। নিহত জান্নাত ও জাকারিয়ার মা হচ্ছেন নিহত ঝরনা। জামালপুরের ইসলামপুর থানার বাসিন্দা আহত হৃদয়ের বাবা মো. রুবেল মিয়া গাড়ি চালাচ্ছিলেন। রুবেল মিয়া উত্তরার কাওলা এলাকার বাসিন্দা। শনিবার হৃদয় ও রিয়া মণির বিয়ে হয়। গতকাল কাওলায় হৃদয়ের বাড়িতে ছিল বৌভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে রুবেল মিয়া নিজেই গাড়ি চালিয়ে তাদের আশুলিয়ার খেজুরবাগানে রিয়ার বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। আহত হৃদয় ও রিয়া মণিকে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT