1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিমানের গুয়াংজু ফ্লাইট আজ থেকে শুরু

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

আজ থেকে চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চীনের অন্যতম এই গন্তব্যে আন্তর্জাতিক বিমান সংস্থার পাশাপাশি দেশীয় এয়ারলাইনসের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করছে।
বিমান বাংলাদেশ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইট বিজি৩৬৬ স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ ওই দিন গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ০৭:৪৫টায় উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে রাত ০৯:৩০টায়। এদিকে গতকাল ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইননের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন সাক্ষাৎ করেন। ঢাকায় চীনা দূতাবাসে অনুষ্ঠিত এই সাক্ষাতে ঢাকা-গুয়াংজু রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এ ছাড়া বিমানের এমডি ও সিইও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। রাষ্ট্রদূত চীনে বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট বাড়ানোর ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT