1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

শিগগিরই ঢাকা-নিউইয়র্ক রুটে চলবে বিমানের ফ্লাইট : পর্যটন প্রতিমন্ত্রী

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টারঝ
  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, আন্তর্জাতিক নতুন নতুন রুটে ডানা মেলছে বিমান। শিগগিরই ঢাকা- নিউইয়র্ক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করা হবে। এ বিষয়ে আলাপ আলোচনা চলছে।
আজ বৃহস্পতিবার ঢাকা থেকে চীনের গুয়াংজুগামী ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ফ্লাইটের উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী।
বিমান প্রতিমন্ত্রী বলেন, চীনের সিভিল এভিয়েশনের অনুমতি সাপেক্ষে ঢাকা-গুয়াংজু রুটে আজ থেকে শুরু হলো বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা।
চলমান কোভিড পরিস্থিতির কারণে শতকরা ৭৫ জন বহনের নিয়ম অনুযায়ী বিমানের উদ্বোধনী প্রথম ফ্লাইটে ১৭৭ জন যাত্রী নিয়ে সকাল ১১টায় ছেড়ে গেছে বিমানের গুয়াংজুগামী ফ্লাইট। এ বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ।
তিনি জানান, ঢাকা-গুয়াংজু রুটে প্রতি মাসে আপাতত একটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। চলমান কোভিড পরিস্থিতি ভাল হলে ফ্লাইট সংখ্যা আরও বাড়বে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. সাজ্জাদুল হাসান, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহিদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT