শুধু নতুন কিংবা রিকন্ডিশন্ড নয়, ব্যবহৃত পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ দিচ্ছে পদ্মা ব্যাংক। গাড়ির ক্রয়মূল্যের ৫০ শতাংশ অথবা সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত এই ঋণ পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্যাংকটির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। রাজধানীর গুলশান ক্লাবে গত বুধবার পদ্মা ব্যাংক অটো লোনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রিয়াজ বলেন, ‘ব্যবহার করা পুরনো গাড়ি কেনার জন্যও ঋণ দিচ্ছে পদ্মা ব্যাংক। গ্রাহকদের অনুরোধ করব, পদ্মা ব্যাংকে আসুন, আমাদের সেবা সম্পর্কে জানুন এবং সেবা গ্রহণ করে পাশে থাকুন।’
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টারস অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ ডন বলেন, ‘এমন ঋণ সুবিধার সুযোগ নিয়ে এখন অনেক মধ্যবিত্ত পরিবার তাদের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারবে।
Leave a Reply