1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার দুপুরে উপজেলার জারিয়া বাজারে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাহরা বাজার গ্রামের নূরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন(২৫) এবং একই গ্রামের আবদুল হেকিমের ছেলে ও ভাড়ায় মোটরসাইকেল চালক জুয়েল মিয়া(২৫)। এ সময় একই উপজেলার টাঙ্গাতিপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে মারুফা আক্তার (১৮) আহত হয়েছেন। তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এমদাদুল হক জানান, সোমবার দুর্গাপুর পর্যটন এলাকায় বেড়ানো শেষে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ওই তরুণ-তরুণী বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেলা সাড়ে ১২টার দিকে জারিয়া কংশ নদীর ব্রীজ পার হয়ে বাজারে পৌঁছলে দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জুয়েল ও আরোহী আনোয়ার হোসেন এবং অপর আরোহী মারুফা আক্তার আহত হন। তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটি আটক করে। তবে ট্রাকচালক কৌশলে পালিয়ে যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT