1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতনের দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

বেতন বৃদ্ধির দাবিতে বড় আন্দোলনের দিকে যাচ্ছেন নৌযান শ্রমিকরা। আগামী মাসের প্রথম সপ্তাহে তারা অবিরাম ধর্মঘট শুরু করতে পারেন। এর প্রস্তুতি হিসেবে উপকূলীয় জেলা শহরগুলোতে মানববন্ধন-সমাবেশ করছেন। গত বুধবার দুপুরে বরিশাল নগরের সদর রোডে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা সভাপতি মাস্টার আবুল হাসেম জানান, নৌযান শ্রমিকদের সর্বশেষ বেতন বৃদ্ধি করা হয় ২০১৬ খ্রিষ্টাব্দে। তখন বেতন নির্ধারিত হয় ১২ হাজার টাকা। গত ৬ বছরে দ্রব্যমূল্য দ্বিগুণ হয়েছে। লঞ্চে ভাড়া বৃদ্ধি করা হয়েছে কয়েক দফা। কিন্তু শ্রমিকদের বেতন বাড়েনি।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদর বিবেচনা করে নৌযান শ্রমিকদের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করতে হবে।
মাস্টার আবুল হাসেম বলেন, বেতন বৃদ্ধির দাবি বাস্তবায়নের জন্য নৌযান চলাচলকারী জেলাগুলোতে শ্রমিকরা পর্যায়ক্রমে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। শোকের মাস শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সারাদেশে শ্রমিকেরা একযোগে কর্মবিরতিতে যাওয়ার প্রস্ততি নিচ্ছেন।
বরিশালে মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন নৌযান শ্রমিক নেতা বজলুর রহমান রিপন, মাস্টার একিন আলী, হারুন অর রশিদ মাহবুব, কবির হোসেন, তুষার সেন, আসাদুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT