চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে চারটি অবৈধ সোনার বারসহ মো. ইসমাইল নামের এক ট্রলিম্যানকে আটক করা হয়েছে। জব্দ করা সোনার বারগুলোর ওজন ৪৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।

গতকাল সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই এবং বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ভেতর থেকে সোনার বারগুলো নিয়ে পার্কিংয়ে আসার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ট্রলিম্যান ইসমাইলকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তাঁর কাছে চারটি সোনার বার পাওয়া যায়।
Leave a Reply