২০২৬ সালে আন্তর্জাতিক রেসিং আয়োজন ফর্মুলা ওয়ানে প্রবেশ করবে অডি। খেলাটির ভেতরে থাকা একটি দল এবং জার্মানির গড়ে তোলা একটি নতুন কারখানায় উৎপাদিত ইঞ্জিন দিয়ে এ খেলায় অংশ নেবে অডি।
জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগনের প্রিমিয়াম ব্র্যান্ডটি জানিয়েছে, কোন টিমের সঙ্গে সংস্থাটি অংশীদার হবে তা চলতি বছরের শেষ নাগাদ উন্মুক্ত করা হবে। এর মাধ্যমে এ খেলার একটি নতুন ও আরো টেকসই যুগ তৈরি হবে বলেই ধারণা করা হচ্ছে।

অ্যাস্টন মার্টিন ও উইলিয়ামস উভয় দলই মার্সিডিজ ইঞ্জিন ব্যবহার করে। তারাও অডির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। অডির চেয়ারম্যান মারকুস ডয়েসমান এক বিবৃতিতে বলেন, আমাদের ব্র্যান্ডের জন্য ফর্মুলা ওয়ান একটি বৈশ্বিক মঞ্চ এবং অত্যন্ত চ্যালেঞ্জিং উন্নয়ন পরীক্ষাগার।
তিনি আরো বলেন, সবচেয়ে ভালো কর্মক্ষমতা ও প্রতিযোগিতার সমন্বয়ই উদ্ভাবন এ খাতের প্রধান চালিকাশক্তি। নতুন সব নিয়মনীতির সঙ্গে এখনই আমাদের এখানে যুক্ত হওয়ার জন্য সঠিক সময়।
২০২৬ সাল থেকে প্রতিযোগিতার গাড়িগুলোয় নতুন বিদ্যুৎ ইউনিট থাকবে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে প্রতিযোগিতাটি কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়েছে। রয়টার্স।
Leave a Reply