ভারতে বিদ্যুচ্চালিত যানবাহন (ইভি) চালুর পরিকল্পনা করছে জাপানভিত্তিক কোম্পানি সুজুকি মোটর। ২০২৫ সালের মধ্যে দেশটিতে ইভি চালুতে টয়োটা মোটরের সঙ্গে কাজ করবে কোম্পানিটি।

ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বাজারে কমপ্যাক্ট ইভির নতুন একটি অফার আনতে ডেডিকেটেড প্লাটফর্ম ব্যবহার করবে সুজুকি। প্লাটফর্ম তৈরিতে সহায়তা করবে টয়োটা। পদক্ষেপটি জাপানি গাড়ি নির্মাতাদের ভারতীয় অংশীদারত্বকে হাইব্রিড থেকে ইভি পর্যন্ত প্রসারণে সহায়তা করবে।
সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অনুসারে, ভারতে যানবাহন কোম্পানিগুলোর শীর্ষ বিক্রেতা সুজুকি। তার পরও ২০২১ অর্থবছরে কোম্পানিটির শেয়ার ৪ দশমিক ৩ শতাংশ কমে ৪৩ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। এদিকে টাটা মোটরস ভারতে ইভি উৎপাদন বাড়াতে ফোর্ড মোটরস কারখানাকে অধিগ্রহণে চুক্তি স্বাক্ষর করেছে।
২০২৫ সালের মধ্যে এ অঞ্চলে ইভির উৎপাদন বাড়াতে ৩ হাজার ১০০ কোটি রুপি বা ৩৩ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করছে। এছাড়া ২০২৬ সালের মধ্যে ইভি ব্যাটারি তৈরির কারখানাকে অনলাইন কার্যক্রমে আনতে ৭ হাজার ৩০০ কোটি রুপি বিনিয়োগ করছে।
Leave a Reply