1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

জ্বালানি তেলে ভেজাল রোধে দেশের সব ফিলিং স্টেশন থাকবে নজরদারিতে : নসরুল হামিদ

অয়েল গ্যাস এন্ড লুব্রিকেন্ট রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

জ্বালানি তেলে ভেজাল রোধে দেশের সব ফিলিং স্টেশনের কার্যক্রম নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘এখন থেকে ফিলিং স্টেশনগুলো জিপিএস ম্যাপিং সিস্টেমের আওতায় নিয়ে আসা হচ্ছে। জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে মুহূর্তেই যেকোনো ফিলিং স্টেশনের অবস্থান, লেনদেন, মজুদ, সেবার মানসহ সব কিছু অনলাইনে মনিটর করা সম্ভব হবে।’
গতকাল সচিবালয়ে জিপিএস লোকেশনভিত্তিক ফিলিং স্টেশন ম্যানেজমেন্ট সিস্টেম এবং বিদ্যমান নীতিমালার আলোকে নতুন ফিলিং স্টেশনের জন্য প্রস্তুতকৃত লে-আউট, নকশা ও মডেলসংক্রান্ত পর্যালোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, ‘জ্বালানি খাতকে আধুনিকায়নের লক্ষ্যে আমরা দেশের সব ফিলিং স্টেশনকে জিপিএস ম্যাপিং সিস্টেমের আওতায় নিয়ে আসছি। ফিলিং স্টেশন মানসম্পন্ন ও দৃষ্টিনন্দন করার উদ্যোগটি দ্রুত বাস্তবায়ন করা আবশ্যক। ওয়াস ব্লক পরিচ্ছন্ন ও পর্যাপ্ত রাখা বাঞ্ছনীয়। জ্বালানি তেল বিক্রি নেটওয়ার্ক শক্তিশালীকরণে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মনিটরিং জোরদার রাখতে হবে।’
বর্তমানে দেশে ফিলিং স্টেশনের সংখ্যা দুই হাজার ২৯৭টি। মুজিববর্ষ উপলক্ষে মডেল ফিলিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেয় বিপিসি। কিন্তু সারা দেশে মাত্র তিনটি মডেল ফিলিং স্টেশন স্থাপন করা হয়েছে বলে পর্যালোচনাসভায় জানানো হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ এনডিসি, পদ্মা অয়েল কম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সালেহ ইকবালসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT