1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৫১৯ জনের মৃত্যু : রোড সেফটি ফাউন্ডেশন

এক্সিডেন্ট এন্ড সেফটি রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

দেশে গত মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯৬১ জন। এসব দুর্ঘটনার মধ্যে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনা, যাতে নিহত হয়েছে ১৭২ জন, যা মোট নিহতের ৩৩.১৪ শতাংশ।
গতকাল শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। সংগঠনটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত খবরের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। সড়কের বাইরে গত মাসে ১১ নৌদুর্ঘটনায় আটজন নিহত এবং ছয়জন নিখোঁজ রয়েছে। আর ২৩ রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে মোট দুর্ঘটনার ৩৯.৯৫ শতাংশ ঘটেছে মোটরসাইকেলে। মোট নিহত ৫১৯ জনের মধ্যে ১০৯ জন পথচারী। এ ছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪ জন। নিহতদের মধ্যে ৭৩ শিক্ষার্থী, ৬৪ নারী এবং ৬৯ শিশু রয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৭৩৯ জন নিহত হয়। এই হিসাবে গত মাসে প্রাণহানি কমেছে ২৯.৭৬ শতাংশ। আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১৭ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৪৩১ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৮৭টি জাতীয় মহাসড়কে, ১৫২টি আঞ্চলিক সড়কে, ৭৯টি গ্রামীণ সড়কে, ৩১টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৯টি সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগুলোর মধ্যে ৭২টি মুখোমুখি সংঘর্ষ, ২১১টি নিয়ন্ত্রণ হারিয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT