আড়াই বছরের বিল বকেয়া থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রাজধানীর রায়েরবাজারের বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কম্পানি। গতকাল এ অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস সূত্রে জানা যায়, গয়েশ্বরের রায়েরবাজার শেরেবাংলা সড়কের ২২৬/১ নম্বর বাসায় সাতটি ডাবল বার্নার চুলার অনুমোদন রয়েছে। তিনি সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। এর পর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত গত ৩০ মাস গ্যাসের বিল পরিশোধ করেননি বিএনপির এই নেতা। তাঁর মোট বকেয়া বিল দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা।
তিতাসের এমডি হারুনুর রশীদ মোল্লাহ বলেন, ‘গয়েশ্বর চন্দ্র রায়ের এক লাখ ৭০ হাজার টাকার বিল বকেয়া থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জরিমানাসহ পাওনা পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।’
Leave a Reply