1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক চার লেনে উন্নীত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) সহায়তায় কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা হবে। ৫৪ কিলোমিটার সড়কটি উন্নয়নে ব্যয় হবে ৭ হাজার ১৮৮ কোটি টাকা। সরকারের পরিকল্পনা কমিশন বলছে, সড়কটি চার লেনে উন্নীতকরণের মাধ্যমে দ্রুত ও নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত হবে। সেই সঙ্গে এ সড়ক সিলেট-চট্টগ্রামের যোগাযোগ সহজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। গতকাল এ প্রকল্পটি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কটির চার লেনে উন্নীতকরণ কাজ বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত। নির্মাণ ব্যয়ের ২ হাজার ৮১০ কোটি টাকা ঋণ সহযোগিতা দেবে ভারত। বাকি ৪ হাজার ৩৭৮ কোটি টাকা জোগান দেবে বাংলাদেশ সরকার।
প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া (ধরখার) জাতীয় মহাসড়ককে প্রয়োজনীয় নিরাপত্তা সমন্বিত উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেনসহ চার লেনে উন্নীতকরণের মাধ্যমে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মধ্যে দ্রুত, নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গতকালের একনেক সভায় এ প্রকল্পসহ মোট ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পগুলোর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ৭৩৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ৯২৯ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন ২ হাজার ৮১০ কোটি টাকা।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের (এন-৮০৯) বরিশাল (চারকাউয়া) থেকে ভোলা (ইলশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (প্রথম সংশোধিত), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (প্রথম সংশোধিত), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) মিটফোর্ড, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও বগুড়ার সক্ষমতা বৃদ্ধি, কৃষি মন্ত্রণালয়ের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ এবং রেলপথ মন্ত্রণালয়ের আখাউড়া-আগরতলা ডুয়াল গেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ) (চতুর্থ সংশোধিত)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT