1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সৈয়দপুর বিমানবন্দর হবে আঞ্চলিক হাব : শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা মাশুলে ট্রানজিটের সার্বিক বিষয় নিয়ে ভারত সফরে কথা বলা হয়েছে। সেই সঙ্গে সৈয়দপুর এয়ারপোর্টকে আমরা আঞ্চলিক হাব হিসেবে করতে চাচ্ছি, সেখানে নেপাল, ভুটান ও ভারতের যারা, তারা কিন্তু ব্যবহার করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সেই ক্ষেত্রে পণ্য পরিবহনের জন্যও যাতে ট্রানজিট সুবিধা আসে, বা আমরা যে হাইড্রো ইলেক্ট্রিসিটি আনবো, সেখানেও তো ট্রানজিট দরকার। কারণ, রোড তৈরি করতে হবে, লোক যাতায়াত করতে হবে। গতকাল বুধবার গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান বলেন, ‘আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে যোগাযোগ রাখতে গেলে ট্রানজিট একটি গুরুত্বপূর্ণ জিনিস। আর ভারতেরও নিজেদের যোগাযোগের সুযোগ, ব্যবসা-বাণিজ্য বাড়তে পারে। ভুটান, নেপাল, ভারত, বাংলাদেশ— এই চারটি দেশের মধ্যে কিন্তু একটা সমঝোতা স্মারক আছে।
যদিও ভুটানের পাহাড়ি এলাকার কারণে বড় বড় ট্রাক ঢুকতে দিতে পারে না। তারপরও আমাদের ব্যবসা বাণিজ্য সহজে করতে পারে, সেটা আমাদের পণ্য ভারতে যাক, ভুটানে যাক, নেপালে যাক— সেই সুবিধা পাওয়া অথবা নেপাল ও ভুটান থেকে সেই পণ্য আমাদের দেশে আসা। পাশাপাশি আমাদের পোর্ট, চট্টগ্রাম, মোংলা এমনকি এয়ারপোর্ট, আমি তো তাদেরকে বলেছি যে, আপনারা আমাদের এয়ারপোর্টও ব্যবহার করতে পারেন। যেমন- ত্রিপুরাকে আমি বলেছি যে, আমাদের চট্টগ্রাম পোর্ট, এয়ারপোর্ট ব্যবহার করতে পারে।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের সিলেট অঞ্চল ব্যবহার করার সুযোগ আছে। শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, মিয়ানমার হয়ে থাইল্যান্ড হয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ, ট্রান্সএশিয়ান রেলওয়ে, হাইওয়ের যে কাজ আমরা করছি, সেটারও একটি সুযোগ সৃষ্টি হবে। তবে সব দেশই লাভবান হবে। দরজা বন্ধ করে রাখলে তো লাভ হবে না। খুলে দিলেই মানুষের লাভ হয়, কর্মসংস্থান বাড়ে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT