1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আগস্টে বোয়িংয়ের উড়োজাহাজ সরবরাহ বেড়েছে

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

আগস্টে উড়োজাহাজ সরবরাহ বেড়েছে বোয়িংয়ের। এ সময়ে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি ৩৫টি জেট সরবরাহ করেছে। ১৫ মাস বিলম্বের পর ৭৮৭ ড্রিমলাইনারের হস্তান্তর শুরু হওয়ায় সংস্থাটির সরবরাহ কিছুটা উন্নত হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গত মাসে সরবরাহ করা উড়োজাহাজের মধ্যে ২৭টি ৭৩৭ ম্যাক্স, দুটি ৭৮৭ ও বাকিগুলো পণ্যবাহী। এ নিয়ে চলতি বছর সংস্থাটির মোট সরবরাহকৃত উড়োজাহাজের সংখ্যা ২৪০-তে উন্নীত হয়েছে। এর আগে জুলাইয়ে সংস্থাটির জেট সরবরাহ পাঁচ মাসের সর্বনিম্নে নেমেছিল। সে সময় সরবরাহ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে বোয়িং মাত্র ২৬টি উড়োজাহাজ সরবরাহ করতে পেরেছিল।
এদিকে গত মাসে সংস্থাটি ১৩টি ৭৩৭ ম্যাক্সসহ মোট ৩০টি উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে। তবে বাতিল করা উড়োজাহাজগুলো বাদ দিয়ে আগস্টে নিট ক্রয়াদেশের সংখ্যা ২৬-তে দাঁড়িয়েছে।
গত মাসে বোয়িং ২০২১ সালের মে মাসের পর প্রথম ৭৮৭ জেট সরবরাহ করে। এর মধ্যে একটি ৭৮৭-৯ লুফথানসা এয়ারলাইনসকে এবং একটি ৭৮৭-১০ এয়ার ফ্রান্স কেএলএমের সাবসিডিয়ারি কেএলএম এয়ারলাইনসকে সরবরাহ করা হয়। তবে গত মাসে দুটি ৭৮৭ আমেরিকান এয়ারলাইনসকে চুক্তিভিত্তিক সরবরাহ করা হয়। এটি এখনো বিতরণ হিসেবে বুক করা হয়নি। কারণ এর মাধ্যমে সংস্থাটি কিছু পূর্বনির্ধারিত পোস্ট-ডেলিভারি সমন্বয় করেছে। চলতি বছরের এখন পর্যন্ত বোয়িংয়ে নিট ক্রয়াদেশের সংখ্যা বেড়ে ৩৩৮-তে দাঁড়িয়েছে।
জুলাইয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সার্টিফিকেশনের মান পূরণের জন্য প্রয়োজনীয় বোয়িংয়ের পরিদর্শন পরিকল্পনা অনুমোদন করে। ২০২০ সালের সেপ্টেম্বরে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, তারা ৭৮৭ জেটলাইনারের ত্রুটিগুলো তদন্ত করছে।
বোয়িংয়ের প্রায় ১২০টি ৭৮৭ ড্রিমলাইনার সরবরাহের অপেক্ষায় রয়েছে। এফএএ বলেছে, এয়ারওয়ার্দিনেস সার্টিফিকেশন ইস্যু করার আগে ও সরবরাহ ক্লিয়ারেন্স দেয়ার আগে প্রতিটি উড়োজাহাজ পরিদর্শন করা হবে। আমেরিকান এয়ারলাইনসের ক্রয়াদেশে প্রায় ৪০টি অতিরিক্ত ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে। আগস্টে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ক্রয়াদেশের মধ্যে দুটি আমেরিকান এয়ারলাইনসের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT