1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিদ্যুৎ বিপর্যয়েও শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের সময়সূচিতে প্রভাব পড়েনি

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

জাতীয় পাওয়ার গ্রিড বিপর্যয়ের কারণে গত ৮ বছরের মধ্যে গতকাল মঙ্গলবার দেশে সবচেয়ে বড় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ফ্লাইটের সময়সূচিতে কোনো প্রভাব পড়েনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচি ঠিকঠাক থাকলেও আধা ঘণ্টার মতো ইমিগ্রেশন ও অন্যান্য যাত্রী সহায়তা সেবায় ধীরগতি ছিল বলে মঙ্গলবার সন্ধ্যায় জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ করতে হয়েছিল আমাদের। এখন পর্যন্ত কোনো ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব হবে না বলে আশা করা যাচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, জেনারেটর ব্যবহার করে বিমানবন্দরের সব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মাগরিবের নামাজের আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বর্তমানে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
এছাড়া, ইমিগ্রেশন, চেক-ইন, লাগেজ বেল্ট এবং বোর্ডিং ব্রিজ সবই কার্যকর ছিল বলেও জানান তিনি।প্রসঙ্গত, জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে বিপর্যয় হওয়ায় মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিট থেকে দেশের উত্তরাঞ্চলের কিছু অংশ বাদে সারাদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) কর্মকর্তাদের মতে, দেশের পূর্বাঞ্চলে বিশেষ করে যমুনা নদীর পূর্ব দিকের জেলাগুলোর কোথাও কোথাও ট্রান্সমিশন লাইন ট্রিপ হয়েছে।
গ্রিড বিকল হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একের পর এক কেন্দ্র বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে জাতীয় পাওয়ার গ্রিড বিপর্যয়ের কারণে সাত ঘণ্টা ব্ল্যাকআউটের পর মঙ্গলবার রাত ৯টার মধ্যে ঢাকাসহ অন্যান্য জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT