1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

হিরো মোটরের প্রথম বিদ্যুৎচালিত স্কুটার উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

ভারতের বাজারে প্রথম বিদ্যুচ্চালিত স্কুটার উন্মোচন করেছে হিরো মোটর। সম্প্রতি ভারতের বৃহত্তম দুই চাকার যান নির্মাতা প্রতিষ্ঠান হিরো এ স্কুটার দিয়ে বিদ্যুচ্চালিত গাড়ির জগতে পা রেখেছে।
দ্য হিন্দুর খবর অনুসারে, গত মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক জিরো মোটরসাইকেলের সঙ্গে যৌথভাবে বিদ্যুচ্চালিত মোটরসাইকেল নির্মাণের জন্য ৬ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল ভারতীয় এ মোটরসাইকেল জায়ান্ট।
প্রতিষ্ঠানটি একই সঙ্গে দুটি সংস্করণ উন্মোচন করেছে। এর মধ্যে ভিডা ভি১ প্লাস মডেলের স্কুকারটির মূল্য ১ লাখ ৪৫ হাজার রুপি এবং ভিডা ভি১ প্রো মডেলটি ১ লাখ ৫৯ হাজার রুপি।
ভিডা ভি১ প্লাস স্কুটারটি এক চার্জে ১৪৩ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। যেখানে ভিডা ভি১ প্রো মডেলটি যাবে ১৬৫ কিলোমিটার। চলতি মাসের ১০ তারিখ থেকে এ স্কুটারের ক্রয়াদেশ দেয়া যাবে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হাতে পাবেন গ্রাহকরা। শুরুতে বেঙ্গালুরু, দিল্লি ও জয়পুরের শোরুমগুলোয় পাওয়া যাবে স্কুটারগুলো।
নতুন এ স্কুটার বাজাজ চেটক, টিভিএস আইকিউব, আথার এনার্জি, হিরো ইলেকট্রিক ও ওলা ইলেকট্রিকের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT