1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

গ্রাহকদের প্রায় তিন লাখ তথ্য চুরির আশঙ্কা টয়োটার

অটোমোবাইল রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

টি-কানেক্ট সার্ভিসের আওতাভুক্ত গ্রাহকদের ২ লাখ ৯৬ হাজারের বেশি তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে টয়োটা মোটর করপোরেশন। সম্প্রতি দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
টয়োটা জানায়, টি-কানেক্ট ব্যবহারকারী গ্রাহকদের ২ লাখ ৯৬ হাজার ১৯টি ই-মেইল ঠিকানা ও কাস্টমার নাম্বার ফাঁস হয়েছে। টি-কানেক্ট হচ্ছে টেলিম্যাটিকস পরিষেবা, যেখানে একটি গাড়ি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকে। এক বিবৃতিতে টয়োটা জানায়, যে সার্ভারে তথ্য সংরক্ষিত ছিল, নিরাপত্তা বিশেষজ্ঞরা সেখানকার হিস্ট্রি পর্যালোচনার মাধ্যমে তৃতীয় কোনো পক্ষের প্রবেশের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পায়নি। তবে এর সম্ভাবনা একবারে উড়িয়ে দেয়া যাবেনা। টয়োটা জানায়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য থাকলেও তাদের নাম, ফোন নাম্বার বা ক্রেডিট কার্ডের তথ্য বেহাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত গ্রাহকদের তথ্য অপব্যবহারের বিষয়ে কোনো অভিযোগ বা প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে। তবে তথ্য ব্যবহারের মাধ্যমে স্প্যামিং, ফিশিং স্ক্যামসহ গ্রাহকদের ই-মেইলে অযাচিত বার্তা পাঠানো হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT