1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নতুন বাংলাদেশি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার প্রথম এয়ারক্রাফট ঢাকায়

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাওয়া নতুন বাংলাদেশি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার প্রথম এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ (এসটু-এসটিবি) ঢাকায় পৌঁছেছে। গতকাল রোববার এয়ার অ্যাস্ট্রো এ তথ্য জানিয়েছে।
তারা জানিয়েছে, নতুন এ এয়ারক্রাফটটি বুলগেরিয়ার সোফিয়া থেকে বুধবার (৫ অক্টোবর) রওনা হয়ে মিশরের কায়রো, ওমানের মাসকাট ও ভারতের আহমেদাবাদ হয়ে শুক্রবার বিকেল ৪টায় ঢাকায় পৌঁছে।
এর আগে সদ্য প্রতিষ্ঠিত বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা জানায়, বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য ৪টি উড়োজাহাজ লিজ নেয়া হয়েছে। বাকি ৩টি এয়ারক্রাফট শিগগিরই যোগ দেবে।
এয়ার অ্যাস্ট্রা যাত্রা শুরুর প্রথম দিন থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের প্রতিটি বিমানবন্দরেই ফ্লাইট চালাবে বলে জানিয়েছে এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শাহজালালে স্থান সংকট হওয়ায় এয়ার অ্যাস্ট্রাকে আপাতত ঢাকার বাইরে চট্টগ্রাম কিংবা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং স্টেশন করতে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT