বিদ্যুৎচালিত হেলিকপ্টারের মতো এয়ার ট্যাক্সি তৈরিতে বিনিয়োগ করেছে ডেল্টা এয়ারলাইনস। মার্কিন উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রীদের কম সময়ে বিমানবন্দরে পৌঁছে দিতে এয়ার ট্যাক্সি নির্মাণে ৬ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। সংস্থাটি এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি অ্যাভিয়েশনের ২ শতাংশ অংশীদারত্ব কিনেছে। পাশাপাশি আরো ১৪ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ডেল্টা। জোবি জানিয়েছে, ২০২৪ সালের মধ্যে নতুন প্রকল্পের উড়োজাহাজ আকাশে ওড়াতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। এপি।
Leave a Reply